Wednesday, June 3, 2026

জ্বালানির দামে ছ্যাঁকা! কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল

Date:

Share post:

রুটিন মেনে ছুটির দিনেও দাম বাড়ল জ্বালানির। কলকাতায় ক্রমশই পেট্রোলের দর সেঞ্চুরি ছুইছুই। আজ পেট্রোলের দর লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। অন্যদিকে ২৫ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯১.৭৫ টাকা। এইনিয়ে একের পর এক রাজ্যে ‘সেঞ্চুরি’ করছে পেট্রলের দর।

গতকালও শহরে দুই পরিবহণ জ্বালানির দর যথাক্রমে ৩৪ পয়সা এবং ৩৫ পয়সা বেড়েছিল।গত ২ মে পাঁচ রাজ্যের ভোট পর্ব মেটার এক দিন পর থেকেই দাম বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজেলের। মাঝে দু’একদিন করে থামলেও সেই সময় থেকে এখনও পর্যন্ত ৩১ দিন জ্বালানির দর বাড়াল তেল সংস্থাগুলি। এনিয়ে বিরোধীরা অভিযোগ তুলেছেন, করোনা পরিস্থিতিতে মানুষের সমস্যার কথা না-ভেবে উৎপাদন শুল্ক, সেস ও সারচার্জ থেকে রাজস্ব বাড়াচ্ছে কেন্দ্র। মোদী সরকারের অবশ্য বিশ্ব বাজারে তেলের দর এবং রাজ্যের উঁচু ভ্যাটের হারের দিকে আঙুল দেখিয়েই খালাস।

শনিবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ১০০ টাকার গণ্ডিতে ঢুকে পড়ে পেট্রোল। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে ইতিমধ্যেই তা তিন অঙ্ক ছুঁয়েছে পেট্রোলের দর। রাজস্থান এবং ওড়িশার কয়েকটি জায়গায় ডিজেলও পার করে ফেলেছে ১০০ টাকা।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...