Monday, April 27, 2026

বেনজির বিয়ে সংক্রান্ত বিজ্ঞাপন, দুই জৈবিক কাজে আপত্তি যুবতীর!

Date:

Share post:

পাত্র পাত্রীর বিজ্ঞাপন তো অনেক দেখেছেন। কিন্তু এমন বিজ্ঞাপন কী দেখেছেন কখনও?
ভারতের প্রথম সারির একটি ইংরেজি দৈনিকে বিয়ে সংক্রান্ত একটি বিজ্ঞাপন সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বিজ্ঞাপনে ৩০ বছরের এক যুবতী নিজের জন্য উপযুক্ত পাত্রের বর্ণনা দিয়েছেন। সেই পাত্রকে কেমন হতে হবে তার বিবরণ রয়েছে ওই বিজ্ঞাপনে। আর সেই বিবরণ নিয়েই তুমুল হাসাহাসিতে মেতেছেন নেটাগরিকরা।

নিশ্চয়ই ভাবছেন কী এমন চাহিদা মহিলার?
ওই মহিলা চাইছেন, তাঁর হবু বরের যেন প্রতিষ্ঠিত ব্যবসা থাকে। সঙ্গে বাংলো অথবা ২০ একরের ফার্ম হাউস। যদিও তিনি নিজেকে পুঁজিবাদের বিরোধী বলে দাবি করেছেন বিজ্ঞাপনে।
৩০ বছরের ওই যুবতী জানিয়েছেন তিনি আদ্যন্ত নারীবাদী। তিনি শিক্ষিত। তাঁর শরীরে পিয়ার্সিং আছে। তিনি একটি সমাজসেবী সংস্থায় কর্মরত।

তিনি নিজের জন্য সুদর্শন, স্বাস্থ্যবান পাত্র খুঁজছেন যাঁর বয়স হতে হবে ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। কোনও ভাবেই ২৮ বছরের বেশি হওয়া চলবে না। সঙ্গে রান্নাও জানতে হবে পাত্রকে। এবং দু’টি জৈবিক কাজ কিছুতেই করতে পারবেন না ওই পাত্র। প্রথমত, তিনি বাতকর্ম করতে পারবেন না। এমনকি ঢেঁকুরও তুলতে পারবেন না।
মহিলার নাম আক্তার এশা মাসলো। তাঁর এই চাহিদা নিয়ে রীতিমতো হেসে লুটোপুটি নেটিগরিকরা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...