Thursday, June 25, 2026

ফের জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ সুপার ও তাঁর স্ত্রী

Date:

Share post:

জম্মু বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর ফের এক পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথারি গুলিতে জখম হয় ওই অফিসারের মেয়েও। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায়।
মৃত স্পেশ্যাল পুলিশ সুপারের (SPO)নাম ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রীর নাম রাজা বেগম।
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন ফায়াজ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াও গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরপরই নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।


রবিবার ড্রোন হামলার পর উতপ্ত গোটা এলাকা। তারপর জঙ্গিদের পুলিশের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় চাপ বাড়াচ্ছে প্রশাসনিক মহলে।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...