Thursday, April 30, 2026

বাম জমানার তথ্য তুলে বিরোধী দলনেতাকে তুলোধোনা বিজেপির

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে গণপিটুনি ও পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে আক্রমণ করলেন ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকার৷ তার কিছুক্ষণ পরেই কৃষ্ণ নগরে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী ও মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷

বিধায়ক বলেন, বাম আমলে রাজ্যের বহু জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে৷ তাই এটা অনেকটা ভুতের মুখে রাম নামের মতো৷ খোয়াই থেকে শুরু করে আমতলি, খয়েরপুর বিভিন্ন জায়গায় গণপিটুনিতে খুন হয়েছেন সাধারণ মানুষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি৷ বিধায়ক, এসডিএম পর্যন্ত খুন হয়েছেন৷ তখন মানিকবাবুর তরফে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি৷ তাঁর দম্ভে এতটুকু চির ধরেনি৷

নবেন্দু ভট্টাচার্য বলেন, তেলিয়ামুড়ায় বিরোধী দলের প্রার্থীকে ধর্ষণ করে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল বাম আমলে৷ বিলোনিয়ায় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারা হয়েছিল৷ তাই বর্তমান বিরোধী দলনেতা তথা তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কোনও অধিকার নেই এই বিষয় নিয়ে বর্তমান সরকারকে প্রশ্ন করার৷ বর্তমান সরকার যেখানেই এই ধরণের ঘটনা ঘটছে সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে৷

বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আরও বলেন, গণপিটুনির সংস্কৃতি কমিউনিস্টদের আমদানি করা অপসংস্কৃতি ৷ সাধু হত্যা থেকে শুরু করে সারা দেশে যতগুলি গণপিটুনির ঘটনা ঘটেছে তার সঙ্গে কমিউনিস্টরা কোনও না কোনও ভাবে জড়িত রয়েছে৷

বিজেপির বক্তব্য, নতুন করে রাজ্যে রক্ত ঝরানোর রাজনীতি করতে চাইছে সিপিএম৷ অস্থিরতা তৈরি করতে চাইছে৷

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...