Thursday, May 14, 2026

টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন চারবারের সোনাজয়ী সেরেনা উইলিয়ামস

Date:

Share post:

টোকিও অলিম্পিকে খেলবেন না চার বারের সোনাজয়ী তারকা সেরেনা উইলিয়ামস। রবিবার উইম্বলডন শুরু আগে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।
২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা বলেন, ‘আমি আসলে অলিম্পিকের তালিকায় নেই। তাই আমি এ সম্পর্কে অবগত নই। যদি তাই হয়, তা হলে আমার এতে থাকা উচিত নয়।’ সেরেনা যোগ করেন, ‘অলিম্পিকের জন্য আমার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।’
সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে মোট ৪ বার অলিম্পিকে সোনা জিতেছেন সেরেনা। ২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের একক এবং ডাবলসে সোনা জেতেন সেরেনা। অন্য দুটি সোনা (ডাবলস) তিনি জেতেন ২০০০ সিডনি অলিম্পিক ও ২০০৮ বেইজিং অলিম্পিকে।
সেরেনা বলেন, ‘আমি এ নিয়ে এখনো ভাবিনি। অতীতে, আমার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। আমি সত্যিই এটার ব্যাপারে ভাবছি না, তাই আমি এটা নিয়ে চিন্তা না করেই এগিয়ে চলব।’

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...