Sunday, May 17, 2026

কেমন আছেন মিমি? বিস্তারিত তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভুয়ো টিকাকরণ শিবিরে ভ্যাকসিন নিয়ে কেমন আছেন সাংসদ মিমি চক্রবর্তী? তার বিস্তারিত তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন নেওয়ার পর থেকে পেটের ব্যাথায় ভুগছিলেন অভিনেত্রী। করিয়েছিলেন লিভারের টেস্টও।

মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, মিমির সঙ্গে তাঁর কথা হয়েছে। সাংসদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মিমির আগে থেকেই গলব্লাডারের সমস্যা ছিল। সেই কারণেই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন-ভুল তথ্য: হাওয়ালা চার্জশিটে নাম ছিল না, মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে দাবি রাজ্যপালের

উল্লেখ্য, গত মঙ্গলবার কসবার ভুয়ো টিকাকরণ শিবির থেকে টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। তারপরই খবর মেলে ওই ক্যাম্পের সরকারি অনুমোদন ছিল না। ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতারও করেছে পুলিশ। টিকা নেওয়ার পরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মিমি জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। কিন্তু শুক্রবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন,মিমির শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...