Wednesday, May 13, 2026

মঙ্গলবার ইউরো কাপে শেষ ষোলোর হাইভল্টেজ ম‍্যাচে ইংল‍্যান্ডের মুখোমুখি জার্মানি

Date:

Share post:

মঙ্গলবার ইউরো কাপে( euro cup) শেষ ষোলোর হাইভল্টেজ ম‍্যাচে ইংল‍্যান্ডের( England ) বিরুদ্ধে খেলতে নামছে জার্মানি( Germany)। শেষ ম‍্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সাউথগেটের দল। ওপর দিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ আটের টিকিট পাকা করতে মরিয়া মুলররা।

পরিসংখ্যান বলছে জার্মানি প্রতিপক্ষ হিসাবে শক্তগাট ইংল‍্যান্ডের কাছে। তাই মঙ্গলবারের ম‍্যাচ খুব সহজ হবে না তা ভালই বুঝতে পারছে ফুটবলপ্রমীরা। গ্রুপ লিগে শেষ ম‍্যাচে ড্র করেছিল জোয়াকিমলোর দল। তাই শেষ ষোলোর লড়াইয়ে যে ইংল‍্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণে ঝাপাবে জার্মানরা তা, ভালই বুঝতে পারছেন ইংল‍্যান্ড কোচ সাউথগেট। তাই সাংবাদিক সম্মেলনে এসে নিজেদের ম‍্যাচে এগিয়ে যাওয়ার কথাই বললেন তিনি।

এদিন তিনি বলেন,” গত দু’বছরে এই ছেলেরা দুর্দান্ত সব ম্যাচ খেলেছে। অনেক ইতিহাস তৈরি করেছে। এতদিন পর্যন্ত মাত্র একবার ইউরোতে নক-আউটের ম্যাচ জিতেছি আমরা। তাই ওদের কাছে ইতিহাস তৈরির দারুণ সুযোগ রয়েছে। জার্মান ভাল খেলছে। তবে আমরা আমেদের খেলাটা চালিয়ে যেতে চাই।”

এদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে চাইছেন মুলার। এদিন তিনি বলেন,” ইংল‍্যান্ড ভাল খেলছে। তবে আমরাও তৈরি। আমাদের পরিকল্পনা এখনই বলতে চাইনা। মাঠে লড়াই হবে।”

আরও পড়ুন:টানটান ম‍্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল স্পেন

 

Related articles

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...