Thursday, May 14, 2026

ফেব্রুয়ারীতে মাত্র ১৫০ মিটার দূরত্বে ছিল ভারত ও চিনের সেনা ক্যাম্প, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র

Date:

Share post:

শান্তি বজায় রাখতে পূর্ব লাদাখের(Ladakh) দক্ষিণ প্যাংগং এলাকা থেকে ভারত(India) ও চিনের(China) সেনাবাহিনীর পিছু হটার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার একদিন পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারির এক স্যাটেলাইট চিত্র(satellite image) প্রকাশ্যে এল। যেখানে দেখা যাচ্ছে দুই দেশের সেনা ক্যাম্প একে পরের থেকে মাত্র ১৫০ দূরে অবস্থিত। এই ছবি প্রকাশ্যে আসার পর এটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কী ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছিল। কীভাবে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক নির্মাণ চালিয়ে গিয়েছে প্রতিবেশী দেশের সেনাবাহিনী।

আরও পড়ুন:‘CBI-এর অভিযোগ বলেই জমায়েতের তত্ত্ব মানতে হবে’? কোর্টের প্রশ্ন সলিসিটর জেনারেলকে

সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, এই ছবি সম্প্রতি গুগল আর্থ প্রো তে আপডেট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণ প্যাংগংয়ের রেজাং লা এলাকার থেকে ১৭ হাজার ফুট উঁচুতে সেনার একাধিক বেসক্যাম্প গড়া হয়েছে দুই দেশের তরফে। সেনার এক সূত্র থেকে সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, কোনও কোনও স্থানে চিন ও ভারতের এই সেনা ক্যাম্পের দূরত্ব ১৫০ লিটারেরও কম। শুধু তাই নয় ওই সূত্র আরও দাবি করছে, দুই সেনাবাহিনীর তরফে এই ক্যাম্পগুলোতে ট্যাঙ্ক মজুত করা কোন কোন স্থানে দুই দেশের ট্যাংকের মধ্যেকার দূরত্ব ছিল মাত্র ৫০ মিটার। যদিও গুগল আর্থের স্যাটেলাইট চিত্রে সেই ট্যাংকের ছবি ধরা পড়েনি কারণ ট্যাঙ্কগুলি গত ১০ জানুয়ারি ওই সমস্ত স্থান থেকে সরিয়ে নেওয়া হয়।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...