Saturday, June 20, 2026

কোভিডের উৎস কি চিন? কী বলছেন উহান পরীক্ষাগারের একমাত্র বিদেশি বিজ্ঞানী

Date:

Share post:

প্রায় দু বছর ধরে নভেল করোনাভাইরাস দাপট দেখাচ্ছে বিশ্বে। বহু গবেষক আগে দাবি করেছিলেন করোনাভাইরাসের উৎসস্থল উহানের ল্যাবরেটরি। এই ভাইরাসের সৃষ্টি প্রাকৃতিক পরিবেশে নয়। এবার এই বিষয়ে মুখ খুললেন উহান (Wuhan) ইনস্টিটিউট অফ ভাইরোলজি পরীক্ষাগারে কর্মরত, সর্বশেষ তথা একমাত্র বিদেশি বৈজ্ঞানিক।

‘বাদুড়-বাহিত ভাইরাস’ বিশেষজ্ঞ ৪২ বছর বয়সি ড্যানিয়েল। ড্যানিয়েলের দাবি, “অন্য যে কোনও সাধারণ পরীক্ষাগারে যেভাবে কাজ চলে, এখানেও কড়া নিরাপত্তায় সেই ভাবেই কাজ হয়। মানুষ অতিরঞ্জিত করে যা ভাবছেন, তা ঠিক নয়।” তিনি আরও জানিয়েছেন, এই পরীক্ষাগারে কাজ করে তিনি অসুস্থ হননি। যাঁরা অসুস্থতার দাবি করছেন, তাঁরা আগে থেকেই অসুস্থ ছিলেন।

ড্যানিয়েলের সাম্প্রতিকতম গবেষণা শেষ হয়েছিল ২০১৯ সালের নভেম্বর মাসে। তারপর থেকেই কোভিড সংক্রমণ শুরু হয়। প্রথমে চিনে, এবং পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস করোনা। ড্যানিয়েল যেহেতু উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে কর্মরত স্বাভাবিকভাবে কোভিডের উৎস বিতর্কে তিনি জড়িয়েছেন। কিন্তু অপব্যাখ্যায় কান দিতে রাজি নয় এই গবেষক।

আরও পড়ুন-ত্রিপুরায় এখনও পর্যন্ত ৭৩টি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ

উল্লেখ্য গত মে মাসে ব্রিটিশ অধ্যাপক আঙ্গাস ডালগ্লেইস ও নরওয়ের বিজ্ঞানী বিরজার সোরেনসনের দাবি ছিল, নভেল করোনাভাইরাসে এমন কিছু চারিত্রিক দিক দেখা গিয়েছে, যা শুধুমাত্র ল্যাবেরেটরিতেই তৈরি করা সম্ভব। ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, রেট্রো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাইরাসটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয় ভাইরাসের চরিত্রও বদল করা হয়েছে। তাঁদের বক্তব্য, “উহানের যে ল্যাবরেটরিতে ভাইরাসটি তৈরি হয়েছিল, সেখানকার সমস্ত নথি নষ্ট করে দেওয়া হয়েছে। চিনের যে সমস্ত বিজ্ঞানীরা মুখ খুলতে চেয়েছেন তাঁদের মুখ বন্ধ করা হয়েছে।”

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...