Saturday, June 20, 2026

রাজ্যে জোর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে!

Date:

Share post:

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আগামী দু’দিন শুধুমাত্র দ্বিতীয় ডোজের প্রতিষেধক দেওয়া হবে। সেইসঙ্গে জেলার ক্ষেত্রে দ্বিতীয় ডোজে অগ্রাধিকার দেওয়ার জন্য ৫০ শতাংশ ভ্যাকসিন শুধুমাত্র দ্বিতীয় ডোজের জন্য আলাদা করে রাখা হবে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে এই মুহূর্তে ৬ লক্ষ ডোজ সেন্ট্রাল স্টোরে রয়েছে।

নির্দেশ অনুযায়ী কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে দ্বিতীয় ডোজটি প্রথম ডোজ নেওয়ার ১২ সপ্তাহ পর থেকে ১৬ সপ্তাহের মধ্যে নিতে হবে। অন্যদিকে কোভ্যাক্সিন-‌এর ক্ষেত্রে দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের ৪ সপ্তাহের পর থেকে ৬ ‌সপ্তাহের মধ্যে নিতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সময় চলে এসেছে বা পেরিয়ে গিয়েছে তাই সকলকে দ্বিতীয় ডোজটি দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে। ভ্যাকসিন ফের যথেষ্ট পরিমাণে রাজ্যে চলে এলেই ফের দুটি ডোজের ওপরেই জোর দেওয়া হবে।

আরও পড়ুন-গণিতের ১৬১ বছরের জটিল সমস্যার জট খুললো কুমার ঈশ্বরনের হাত ধরে

স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার এই বিষয়টি নিয়ে কলকাতা পুরসভা–সহ রাজ্যের সব জেলাকে জানিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...