Tuesday, June 23, 2026

সুইডেনকে হারিয়ে ইউরো কাপে শেষ আটের রাস্তা পাকা করল ইউক্রেন

Date:

Share post:

সুইডেনকে( sweden )হারিয়ে ইউরো কাপে ( euro cup) শেষ আটের রাস্তা পাকা করল ইউক্রেন(ukraine)। ম‍্যাচের ফলাফল ২-১। ইউক্রেনের হয়ে দুটি গোল করেন ওলেকসান্দার জিনচেঙ্কো, আরতেম ডোভবিক।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে ইউক্রেন। ম‍্যাচের ২৭ মিনিটে গোল করে ইউক্রেনকে এগিয়ে দেন জিনচেঙ্কো। পাল্টা আক্রমণ চালায় সুইডেনও। যার ফলে ম‍্যাচের ৪৩ মিনিটে সুইডেনের হয়ে সমতা ফেরান এমিল ফোর্সবার্গ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় থাকে। কিন্তু গোলের ব‍্যবধান ব‍‍াড়াতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু এক্সট্রা টাইমের প্রথমার্ধেই বড় ধাক্কা পায় সুইডেন। আরতেম বেসেডিনের উপর কড়া ফাউল করেন মার্কাস ড্যানিয়েলসন, যা ভিএআরের জেরে রেফারি লাল কার্ড দেখান। আর এর ফলে ১০ জনে খেলতে হয় সুইডেনকে। এরপরই ১০ জনের সুইডেনকে চেপে ধরে ইউক্রেন। ম‍্যাচের শেষ মিনিটে গোল করে ইউক্রেনকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন আরতেম ডোভবিক।

আরও পড়ুন:ইউরো কাপের শেষ ষোলোর ম‍্যাচে জার্মানির বিরুদ্ধে দুরন্ত জয় ইংল‍্যান্ডের

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...