Thursday, May 14, 2026

এবার ভুয়ো ভিজিলেন্স কমিশনার পরিচয়ে নীলবাতির গাড়ি নিয়ে ঘোরার অভিযোগে গ্রেফতার যুবক

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেবকে (Debanjan Dev) নিয়ে তুলকালামের মধ্যেই শহর কলকাতায় হদিশ মিলল আরও এক জালিয়াত আমলার। ভুয়ো (Fake) ভিজিলেন্স কমিশনার (Visilence Commissioner) পরিচয়ে দিয়ে রীতিমতো নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই গতকাল, মঙ্গলবার রাতে বছর ২৬-এর এক যুবককে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ (Beniyapukur PS)। ধৃতের নাম আসিফুল হক। সে পার্কস্ট্রিট এলাকার কলিন্স স্ট্রিটের বাসিন্দা।

জানা গিয়েছে,শেক্সপিয়র সরণি এলকায় নাকা চেকিংয়ের সময় নীলবাতি লাগানো একটি গাড়িকে সন্দেহজনকভাবে যেতে দেখেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন অভিষেক কুমার সিনহা। গাড়িটিকে দাঁড় করিয়ে কাগজ-পত্র চাওয়া হয়। চালক কোনও বৈধ কাগজ-পত্র দিতে পারেননি। এবং পরিচয় ভুয়ো বলেই সন্দেহ পুলিশের। বয়ানে অসঙ্গতি মেলায় ওই যুবককে গ্রেফতার করা হয়।

বেনিয়াপুকুর থানায় নিয়ে এলে জানা যায়, কোনও সেন্ট্রাল ভিজিল্যান্সের গাড়িই নয় সেটি। তাহলে কী কারণে নীলবাতি ও সেন্ট্রাল ভিজিল্যান্সের ভুয়ো বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াত অভিযুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, নিজেকে সব জায়গায় সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার বলে পরিচয় দিত যুবক। গাড়িতে লাগানো ছিল নীল বাতি, ভিআইপি স্টিকার। কালো কাঁচ ঢাকা গাড়িতে চড়ে ঘুরে বেড়াত ওই যুবক। দেবাঞ্জন দেবের মতো আসিফুল হক কোনও প্রতারণাচক্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:লেকটাউনে উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি, আটক ১

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...