Saturday, May 16, 2026

এবার গ্রেফতার ভুয়ো IAS দেবাঞ্জন ঘনিষ্ঠ অশোক রায়

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) গ্রেফতার হওয়ার পর থেকেই গোয়েন্দাদের হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রতারণা ও জালিয়াতি কাণ্ডে দেবাঞ্জনের নেটওয়ার্ক ছিল সুদূর প্রসারিত। এবং ভুয়ো IAS-কে জেরা করে তার সাগরেদদেরও খুঁজে বার করছে লালবাজার গোয়েন্দা শাখার পুলিশ (Lalbazar DD)।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আরও এক দেবাঞ্জন ঘনিষ্ঠকে আটক করেছে পুলিশ। গতকাল, বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে অশোক কুমার রায় নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আজ,বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। অভিযোগ, এই অশোক কুমার রায় দেবাঞ্জনকে তার অফিস ভাড়ায় দিয়েছিলেন। এমনকী কসবার ওই ভুয়ো ক্যাম্পে ৫০ জনের মত তার পরিবার-পরিজনকে টিকা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন অশোক বলেই জানা গিয়েছে। দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালিয়ে কিছু সংবাদপত্রের ক্লিপিংস উদ্ধার করেছে পুলিশ।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...