Monday, May 18, 2026

বিজেপির শরিক দলে ভাঙন, বিধায়ক পদ থেকে সরলেন বৃষকেতু দেববর্মা

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,আগরতলা:

আইপএফটি’র সিমনা’র বিধায়ক বৃষকেতু দেববর্মা বিধায়ক পদ থেকে সর দাঁড়িয়েছেন। পদত্যাগের চিঠি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে। আইপিএফটি প্রধান এন সি দেববর্মাকে চিঠির প্রতিলিপি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকেও। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ইস্তফাপত্র জমা না দেওয়ায় তার ইস্তফা এখনও গৃহীতই হয়নি। কেন এই ধাক্কা দিলেন বৃষকেতু, তাই নিয়ে উঠে আসছে একাধিক জল্পনা।
পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখালেও, তিপ্রা মথায় যোগ দেবার জন্যই বৃষকেতু বিধায়ক পদ ছাড়ছেন বলে ত্রিপুরায় চাউর। তিপ্রা মথায় তাঁকে সহ-সভাপতি পদ দেয়া হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে সিমনা থেকেই বিধানসভায় প্রার্থী করা হবে বলে খবর।  বৃষকেতুর দেখাদেখি গন্ডছড়ার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরাও একই পথেই হাঁটছেন বলে ইঙ্গিত। যদিও তিনি এখনও ইস্তফা দেননি।
আইপিএফটি ছেড়ে তিপ্রা মথায় বৃষকেতু দেববর্মা বিজেপি’র সায় নিয়েই যাচ্ছেন বলে একটি সূত্র দাবি করছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গেও নাকি এই ব্যাপারে সপ্তাহখানেক আগে তাঁর কথা হয়েছে বলে মহাকরণের আধিকারিক স্তরের একাধিক সূত্র দাবি করেছে।

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...