Tuesday, June 9, 2026

রেড রোডে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, আহত ১৭

Date:

Share post:

রেড রোডে ভয়াবহ দুর্ঘটনায় (Accident) পুলিশ কর্মীর মৃত্যু। আহত ১৭ জন। মেটিয়াবুরুজ-হাওড়া রুটের একটি মিনিবাস (Minibus) পাঁচিল ভেঙে ঢুকে যায় ফোর্ট উইলিয়ামের (Fort William) মধ্যে। বাসের তলায় চাপা পড়ে যান এক বাইকসহ চাপা পড়ে যান এক পুলিশ কর্মী। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে মিনিবাসের ভিতরের অংশ লন্ডভন্ড হয়ে যায়। আহত হন ১৭ জন যাত্রী। গুরুতর আহত তিনজন। দুর্ঘটনার সময় বাসে ৩০-৩৫ জন ছিলেন বলে সূত্রের খবর।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বেপরোয়া গতিতে মিনিবাসটি বাঁ দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ও পরে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা দেয়। সেই সময় ওই পাশ থেকে আসা একটি বাইক মিনিবাসের তলায় চাপা পড়ে যায়। বাসের নীচে আরোহীসহ বাইক চাপা পড়ে থাকায় সেটি দীর্ঘক্ষণ সরানো যায়নি। পরে ক্রেন এনে বাসটিকে উঁচু করে ওই পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর ওই বাইক আরোহীর নাম বিবেকানন্দ ডাক। কলকাতা পুলিশের কর্মী ছিলেন তিনি।

আরও পড়ুন:বিজেপির শরিক দলে ভাঙন, বিধায়ক পদ থেকে সরলেন বৃষকেতু দেববর্মা

দুর্ঘটনার জেরে বাসের ভিতরের সিট (Seat) লন্ডভন্ড হয়ে গিয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা রাস্তায় বেরিয়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকেই আবার সরকারি-বেসরকারি বাস রাস্তায় নেমেছে। আর প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনা।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...