Thursday, May 14, 2026

সুন্দরবন এলাকায় ত্রাণ বিলি মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংস্থার

Date:

Share post:

অভিনন্দন গোস্বামী

গত বছরের আমফানের জের কাটতে না কাটতে ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা। আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণি ঝড় ইয়াসের বিপর্যয়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রাজ্যের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ বেশ কিছু জেলা।
ইয়াসের তাণ্ডব কেড়ে নিয়েছে বহু মানুষের মাথাগোজার ঠাঁই। অনেক বাড়ি জলের তলায়, ভেঙেছে অনেক নদীনালার বাঁধ ক্ষতিগ্রস্ত বহু এলাকাবাসী। বহু সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন । এইসব দৃশ্য দেখে, মুর্শিদাবাদের সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা বুধবার সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্থদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।
জঙ্গীপুর পুলিশ, সাগরদিঘী থানা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং সুন্দরবন কোস্টাল থানার ব্যবস্থাপনায় এই কর্মসূচি সফল হয়।

ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, কিছু দিন আগে আমরা পূর্ব মেদিনীপুর এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিলাম । সেখানে ২০০ ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিলি করেছি। আমরা ২০ জন সদস্য এসেছি সুন্দরবন এলাকায়, এবং আমরা ২০০ মানুষদের হাতে ত্রাণ বিলি করলাম। যে সব ত্রাণ বিলি করলাম এগুলোর মধ্যে ছিলো- চাল, তেল, ডাল, চিনি, আলু, পিঁয়াজ, মুড়ি, বিস্কুট, ছোটদের জন্য কেক এবং মাস্ক। তাদের কিছু শুকনো খাবার তুলে দিতে পেরে সত্যি আমরা আপ্লুত। আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এভাবেই থাকতে পারি এই আশা রাখছি।

এদিন ট্রাস্টে সদস্য মির্জাজাজবুল, সুমন সরিফ, মির্জা মিনহাজুদ্দিন, সাহিল মল্লিক, মতিউর মল্লিক, সামাদ সেখ, সবুজ বার্তা পত্রিকার সম্পাসক রহমতুল্লাহ প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন। খাবার পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ট্রাস্টের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...