Tuesday, June 23, 2026

প্রয়াত নির্দল প্রার্থীর বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস জুনের

Date:

Share post:

এ বারের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে তৃণমূলের জুন মাল্যর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ মাহাতো । কিন্তু হেরে যান। সম্প্রতি করোনা পরবর্তী পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই নির্দল প্রার্থী।

কিন্তু কোন রকম দ্বিধা-দন্দ্ব না রেখেই বুধবার মৃতের বাড়িতে হাজির হয়েছিলেন জয়ী জুন মাল্য।
শালবনি ব্লকের ভাতমোর গ্রামের বাসিন্দা বিশ্বজিত ছিলেন জনপ্রিয় লোকশিল্পী এবং সমাজকর্মী । জুনের বিধানসভা কেন্দ্রেই বাড়ি তাঁর। এই নির্দল প্রার্থীর মৃত্যুর খবর পৌঁছতেই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে চলে আসেন জুন। তার পরিজনদের সঙ্গে কথা বলেন । এমনকি তাঁর ৯ বছরের ছেলের পড়াশোনার যাতে কোনও রকম সমস্যা না হয় সেটাও দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
বিশ্বজিতের স্ত্রী মারা গিয়েছেন ৫ বছর আগে। ফলে বাবা-মা হারিয়ে ছেলেটি এখন তাঁর জ্যেঠু-জেঠিমার কাছেই রয়েছে। জুনের কাছে আশ্বাস পেয়ে কিছুটা হলেও আশ্বস্ত ওই পরিবার।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...