Tuesday, June 9, 2026

ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বঙ্গে ভোট পরবর্তী হিংসা(postpoll violation) নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলে শীর্ষ আদালতে(Supreme Court) মামলা দায়ের করেছিলেন লখনউয়ের আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রী(Ranjana Agnihotri)। এই মামলার প্রেক্ষিতে এবার কেন্দ্র, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে(election commission) জবাবদিহি করে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিনীত শরণের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে এই নোটিশ জারি করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি শীর্ষ আদালতে দায়ের করা ওই মামলায় আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রী দাবি করেছেন, দুই মের পর থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে তদন্ত হোক। পাশাপাশি এই ঘটনায় আক্রান্ত সকলকে ক্ষতিপূরণ দেওয়া ও তাদের পুনর্বাসন দেওয়ার দাবি জানানো হয় যারা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি ও আধা সেনা মোতায়েন করার নির্দেশ দেওয়া হোক এমন দাবিও তোলা হয়েছে আবেদনে।

আরও পড়ুন:প্রয়াত নির্দল প্রার্থীর বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস জুনের

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে বিজেপি। কলকাতা হাইকোর্ট ও দেশের শীর্ষ আদালতে এই ইস্যুতে দায়ের হয়েছে একাধিক মামলা। দিন কয়েক আগে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সাত সদস্যের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেই রিপোর্টে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে চাঞ্চল্যকর নথি পেশ করা হয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে যে, বাংলার ভোট পরবর্তী হিংসায় ৭ হাজারের বেশি মহিলা আক্রান্ত হয়েছে। রাজ্যের ১৫টি জেলায় তুমুল হিংসার কথা উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে এসেছে মানবাধিকার কমিশন। তাদের তরফ এ রিপোর্ট পেশ করা হয়েছে হাইকোর্টে। সব কিছুর মাঝেই এবার গোটা ঘটনার জবাবদিহি করে কেন্দ্র-রাজ্য ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...