Tuesday, June 9, 2026

পা পিছলে চলন্ত ট্রেন আর প্ল্যাটফর্মের মধ্যে যাত্রী, কী হল তারপর?

Date:

Share post:

জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান মাত্র এক সুতোর- এরকমই বলেন দার্শনিকরা। আর সেটাই হয়তো হাড়ে হাড়ে টের পেলেন মুম্বইয়ের (Mumbai) বরিভলি (Borivali) স্টেশনের ট্রেনের এক যাত্রী। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েছিলেন। তিনি পা পিছলে পড়ে যান প্লাটফর্মে। চলে যাচ্ছিলেন চলন্ত ট্রেনের (Train) তলায়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি পাশে পেলেন এক আরপিএফ (Rpf) কনস্টেবলকে। যিনি সঠিক সময়ে এসে হাত ধরেন ওই যাত্রীর। টেনে সরিয়ে নেন তাঁকে।

আরও পড়ুন-নন্দীগ্রামের গণনায় কোনও গরমিল হয়নি, পাল্টা দাবি শুভেন্দুর

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ওই যাত্রী। ২৯ জুন বরিভলি স্টেশনের সিসিটিভি (Cctv) ফুটেছে ওই দৃশ্য ধরা পড়ে। তারপরেই ভাইরাল হয় সেটি। সবাই প্রশংসা করেন এবং সাধুবাদ জানান আরপিএফ কনস্টেবলকে। এর আগেও নিজের জীবন বিপন্ন করে এক আরপিএফ কনস্টেবলকে যাত্রীর জীবন বাঁচাতে দেখা গিয়েছিল। তাঁকে পুরস্কৃত করেছিল রেলওয়ে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...