Saturday, June 13, 2026

শিশুদের শরীরে Covavax ট্রায়ালে ‘না’, স্পুটনিক লাইটের ক্ষেত্রেও মিলল না অনুমতি

Date:

Share post:

ভারতে শিশুদের শরীরে Covavax ট্রায়ালে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার (DCGI) বিশেষজ্ঞ কমিটি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে আমেরিকার সংস্থা নোভাভ্যাএক্স মিলে কোভোভ্যাক্স তৈরি হয়। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সীদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম।

সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি হচ্ছে। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম। তবে এখনও পর্যন্ত কোনও দেশ কোভাভ্যাক্স ভ্যাকসিনকে মান্যতা দেয়নি। এই কারণ দেখিয়ে ভারতে ২ থেকে ১৭ বয়সীদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগের অনুমতি দিচ্ছে না DCGI।

সংস্থার তরফে জানান হয়েছে, ২-১৭ বছর বয়সী মোট ৯২০ জনের উপর কোভোভ্যাক্স ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। জানানো হয়েছে, প্রথমে ১৮ বছরের বেশি বয়সীদের শরীরে এই টিকা প্রয়োগ করে তা খতিয়ে দেখতে সেরামকে নির্দেশ দিয়েছে DCGI। সেখানে তৃতীয় ট্রায়ালের ফলাফল, পার্শ্বপ্রতিক্রিয়ার হার দেখার পরই শিশুদের দেহে এই টিকার ট্রায়ালের অনুমতি দেওয়া হবে জানা গিয়েছে। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী, ২১ দিনের ব্যবধানে শিশুদের দুটি ডোজ দেওয়ার ৬ মাস পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই ট্রায়াল বন্ধ থাকছে আপাতত।

আরও পড়ুন-পা পিছলে চলন্ত ট্রেন আর প্ল্যাটফর্মের মধ্যে যাত্রী, কী হল তারপর?

কোভোভ্যাক্সের পরে ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেল না রাশিয়ার টিকা স্পুটনিক লাইট। হায়দরাবাদের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। বুধবার এই বিষয়ে বৈঠক করেন কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। সূত্রের খবর, স্পুটনিক লাইট টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এই আবেদন নাকচ করেছেন তাঁরা।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...