Saturday, May 16, 2026

এবার শীতলকুচিকাণ্ডে জিজ্ঞাসাবাদ ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জকে

Date:

Share post:

এবার ডিআইজি (Dig) জলপাইগুড়ি (Jalpaiguri) রেঞ্জ ই আনাপ্পাকে (E Anappa) শীতলকুচিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করল সিআইডি (Cid)। মঙ্গলবার, জলপাইগুড়িতে যায় সিআইডি টিম। ঘটনার দিন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ গিয়েছিলেন শীতলকুচির ঘটনাস্থলে। সেই বিষয়ই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

১০ এপ্রিল ভোটগ্রহণ চলার সময় শীতলকুচি (Shitalkuchi) ১২৬ নম্বর বুথে গুলি চলে। তারপর ঘটনাস্থলে যান ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ ই আনাপ্পা। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন তাঁর কী ভূমিকা ছিল, তিনি গিয়ে কী দেখেছিলেন, কী পদক্ষেপ করেছিলেন, কাদের ঘটনার কথা জানান, কোন কোন অফিসারের সঙ্গে কথা হয়েছিল, ঘটনার পর কী অ্যাকশন নিয়েছিলেন ইত্যাদি প্রশ্ন করা হয়। প্রায় ৫ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।

সিআইডি সূত্রে খবর, ঘটনায় ৬ জন কেন্দ্রীয় বাহিনী সদস্যকে তিন বার তলব করা হয়েছে। কিন্তু তাঁরা কেউই ভবানী ভবনে এসে হাজির দেননি। এর আগে প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করে সিআইডি। তৎকালীন কোচবিহারে এসপি দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ানও রেকর্ড করা হয়।

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...