Monday, May 11, 2026

নন্দীগ্রাম ভোটে কারচুপি! নথি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

বিপুল কারচুপি। যত দিন যাচ্ছে, ততই উঠে আসছে নন্দীগ্রামে ভোটের আসল চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কীভাবে চক্রান্ত করা হয়েছে, তার আরও প্রমাণ এবার তথ্য সহ সামনে এলো। ৩০টির বেশি তথ্য সামনে এনে তৃণমূল যে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তার জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে।

দিন আগে খবর মিলেছিল নন্দীগ্রামের রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথে মোট ভোটার ৬৭৬। কিন্তু ভোট পড়েছে ৭৯৯। কী করছিল নির্বাচন কমিশন? উত্তর মেলেনি। কিন্তু শুধু রেয়াপাড়াই নয়, এই চিত্র নন্দীগ্রামের বিভিন্ন বুথের। সেখানে বহু জায়গাতেই ভোটারের তুলনায় ভোট পড়েছে অনেক বেশি। কোথাও আবার যতজন ভোটার, ভোট পড়েছে ঠিক ততগুলো। যেমন কাঁটাবেড়িয়া প্রাথমিক স্কুল, ১৯৯ নম্বর সামসাবাদ প্রাইমারি সেকশন রুম নম্বর ২-এই সব জায়গাতে যতজন ভোটার, ভোট পড়েছে ঠিক ততগুলো। এটা কীভাবে সম্ভব? প্রশ্ন তুলেছে শাসকদল। তাহলে কী ধরে নিতে হবে সমস্ত ভোটাররা ভোট দিতে গিয়েছিলেন? এই উদাহরণ আরও আছে। হোসেনপুর শিশু শিক্ষা কেন্দ্র, বরানগর নৈতালিম প্রাথমিক স্কুল- এই সব জায়গাতেও যতজন ভোটার তত ভোট পড়েছে। আবার ভোটারের থেকে বেশি সংখ্যায় ভোট পড়েছে এমন উদাহরণও রয়েছে প্রচুর।

এসম্পর্কে নথি প্রকাশ করেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, এই ভাবেই নন্দীগ্রামে ভোটে বিপুল কারচুপি করে জিতেছে বিজেপি। চক্রান্তের জাল যে আরও গভীরে তা যতদিন যাবে প্রমাণিত হবে, দাবি তৃণমূলের।

একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছিলেন। পরে এই বিষয়ে হাইকোর্টে মামলাও করেছেন তিনি। সেই মামলা বর্তমানে বিচারাধীন। এর মধ্যে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। নন্দীগ্রামের রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথের ‘অ্যাকাউন্ট অব ভোটস রেকর্ডেড’-এ স্পষ্ট লেখা রয়েছে ওই বুথে মোট ভোটার সংখ্যা ৬৭৬। কিন্তু ভোট পড়েছে ৭৯৯। তাতেই সই করেছেন প্রিসাইডিং অফিসারও। তবে, শুধু রেয়াপাড়া নয়, বিভিন্ন বুথেই এই চিত্র দেখা যাচ্ছে।

ভোটগণনার দিন সকাল থেকেই লড়াই জমে উঠেছিল নন্দীগ্রামে। প্রথমে শুভেন্দু এগিয়ে গেলেও পরে তাঁকে টপকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে নাগাদ সংবাদ সংস্থা এএনআই(ANI) জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জিতে গিয়েছেন তৃণমূল নেত্রী। পরে রিটার্নিং অফিসার ঘোষণা করেন, মমতাকে ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গণনায় গরমিলের অভিযোগ তোলে তৃণমূল। তারপরে বিভিন্ন নথি প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দেখা যায় নন্দীগ্রামের অধিকাংশ বুথেই ভোটারের সংখ্যা থেকে ভোট পড়েছে বেশি থেকে স্পষ্ট ছাপ্পা ভোটের তত্ত্ব এবং তৃণমূলের অভিযোগ, কারচুপি এবং নন্দীগ্রামের আসন দখল করেছে বিজেপি।

আরও পড়ুন- ফের ভাঙন বিজেপিতে, এবার বাঘমুন্ডি পঞ্চায়েত দখলের পথে তৃণমূল

Related articles

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...