Thursday, May 14, 2026

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার গ্রেফতার রাজ্যপালের সঙ্গে “একফ্রেম”-এ থাকা দেবাঞ্জনের দেহরক্ষী

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Vaccine Case) তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। এবার গ্রেফতার হলো ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Dev) দেহরক্ষী (Body Guard) অরবিন্দ বৈদ্য (Arvind Baidya). গতকাল, বৃহস্পতিবার রাতে সোনারপুর (Sonarpur) থেকে তাকে গ্রেফতার করেছে লালবাজার গোয়েন্দা শাখার পুলিশ (Lalbazar DD)। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন গ্রেফতার হওয়ার পরই অরবিন্দর নাম সামনে আসে। জানা যায়, সে আধা সেনার অবসরপ্রাক্ত জওয়ান। রাজ্য সরকারের নথি জাল করে তাঁকে ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করে প্রতারক দেবাঞ্জন দেব।

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে আরও পেরেছেন, এই দেহরক্ষী অরবিন্দ দেবাঞ্জনের ছায়াসঙ্গী ছিল। ভুয়ো IAS-এর সমস্ত জালিয়াত ও কুকীর্তির সাক্ষী সে। এমনকী, প্রতারণার কাজে দেবাঞ্জনকে সাহায্যও করেছে তার এই নিরাপত্তা রক্ষী।সোনারপুরে যে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, তার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অরবিন্দ বৈদ্যের। তাই তদন্তের স্বার্থে অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে দেবাঞ্জন সম্পর্কে আরও তথ্য আদায় করতে চাইছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার দুপুরেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দেবাঞ্জনের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) “যোগসূত্র” সামনে আনেন তৃণমূল সাংসদ (TMC MP) সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। জোড়া ছবি দেখান তিনি। যেখানে একটি ছবিতে দেবাঞ্জনের পাশে তার নিরাপত্তা রক্ষী অরবিন্দ বৈদ্য। অন্যটিতে ওই নিরাপত্তা রক্ষীকেই দেখা যাচ্ছে রাজ্যপালের সঙ্গে এক ফ্রেমে। যেখানে সস্ত্রীক রাজ্যপাল ছবি তুলছেন, সেখানে কীভাবে থাকে দেবাঞ্জনের দেহরক্ষী? প্রশ্ন তুলছে তৃণমূল।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...