Wednesday, June 24, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস( toni kroos)। দেশের ফুটবলকে বিদায় জানালেন জার্মানির(Germany)এই সুপারস্টার মিডফিল্ডার। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবসরের কথা জানান ক্রুস। মাত্র ৩১ বছর বয়সেই এমন সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি।

বিবৃতিতে ক্রুস নিজের আন্তর্জাতিক কেরিয়ারের বহু ভালো মুহুর্তের কথাগুলি শেয়ার করেছেন। এও জানিয়েছেন, বর্তমানে তিনি নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে পুরো ফোকাস রাখতে চান।

২০১০ সালে সিনিয়র জার্মানি দলে অভিষেক ঘটে ক্রুসের। জার্মানির হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন তিনি। ১৭ টি গোল করেছেন ক্রুস। ২০১৪ বিশ্বকাপে জার্মানির জয়ের বড় অংশ ছিলেন ক্রুস। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন তিনি।

চলতি ইউরো কাপে  জার্মানির হয়ে দারুণ খেলেছিলেন ক্রুস। কিন্তু শেষ ষোলোয় ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় জার্মানি। ইউরো শুরুর আগে ক্রুস বেশ কিছু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। অবশেষে তাই করলেন ক্রুস।

আরও পড়ুন:ইংল‍্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারে ভারতীয় দল

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...