Thursday, May 14, 2026

ধাক্কা সামলে এবার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১১৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৪৮৪.৬৭ (⬆️ ০.৩২%)

🔹নিফটি ১৫,৭২২.২০ (⬆️ ০.২৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার এক ধাক্কায় ১১৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৪২ পয়েন্ট।

আরও পড়ুন:এবার অন্তঃসত্ত্বাদেরও করোনা ভ্যাকসিন নেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

টানা কয়েক দিন লাগাতার ধাক্কা খাওয়ার পর শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ১১৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১১৬.০৭ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৪৮৪.৬৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৪২.২০ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৭২২.২০।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...