Saturday, May 16, 2026

শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রতি লিটার পেট্রোলের দাম পেরোল ১০২ টাকা! বাড়ছে ক্ষোভ

Date:

Share post:

শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়ে গেল! শনিবার সকালেই উত্তরবঙ্গের ওই তিন জেলায় সাধারণ পেট্রোল প্রতি লিটার ৯৯ টাকা হয়েছে। বাড়তি পরিশোধিত পেট্রোল যা কি না স্পিড নামে পরিচিত তার দাম লিটার পিছু হয়েছে ১০২ টাকা ৪২ পয়সা। যে হারে পেট্রোপণ্যের দাম আকাশছোঁড়া হয়ে উঠছে তাতে সব মহলেই উদ্বেগ ছড়াচ্ছে। কারণ, পেট্রোপণ্যের মূলবৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হারে অনেক জিনিসপত্রেই দাম বেড়ে যেতে পারে।

কলকাতায় এখনও পেট্রোলের দাম লিটার পিছু ৯৯ টাকা। তা হলে উত্তরবঙ্গে কেন বেশি! সূত্র অনুসারে, তৈল শোধনাগার থেকে তেল নিয়ে য়েতে যা খরচ হয় সেই অনুসারেই দাম ঠিক করে উৎপাদক সংস্থাগুলি। হলদিয়া তৈল শোধনাগার থেকে উত্তরবঙ্গের দূরত্ব কলকাতার তুলনায় বেশি বলেই দামও বাড়তি দিতে হচ্ছে।

আরও পড়ুন-ভুয়ো আইএএস দেবাঞ্জনের যাতায়াত ছিল শিলিগুড়ি-দার্জিলিঙেও

এদিন কোচবিহারে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে ১ লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০০.০৯ টাকায়। ইন্ডিয়ান অয়েল আর ভারত পেট্রোলিয়ামের পাম্পে আবার লিটার প্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০০.২২ টাকা এবং ১০০.০৭ টাকায়। আলিপুরদুয়ারে ১ লিটার পেট্রোলের দাম ১০০.১০ টাকায়। দার্জিলিংয়ে ১ লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.০৮ টাকা।স্থানীয় সূত্রে খবর, শনিবার কোচবিহারে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে লিটারপিছু পেট্রোল বিক্রি হচ্ছে ১০০.০৯ টাকায়।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...