Wednesday, May 13, 2026

মালদহ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

Date:

Share post:

মালদহ জেলা পরিষদের অনাস্থা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদহ জেলা পরিষদের জেলা সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল।। মালদহ জেলা পরিষদের সভাধিপতি বিজেপি নেতা গৌড় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। অনাস্থা প্রস্তাবে সই করেছেন ২৩ জেলা পরিষদের সদস্যের। আগামী ৮ জুলাই অনাস্থা প্রস্তাব নিয়ে তলবের দিন নির্দিষ্ট করা হয়েছে। এদিকে তার আগেই চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন মালদহের জেলা পরিষদের সভাধিপতি। তাঁর দাবি, অনাস্থা প্রস্তাবে কয়েকজন জেলা পরিষদের সই জাল করা হয়েছে। সদস্যদের স্বাক্ষরের পাশে তিনি কোন দলের সদস্য, তা লেখা হয়নি। এমনকি অনাস্থা প্রস্তাবের চিঠিতে নিয়মকানুনও সঠিকভাব মানা হয়নি। তাছাড়াও করোনা পরিস্থিতির মধ্যেই কী করে সভাধিপতির অপসারণ নিয়ে সভার দিন নির্দিষ্ট করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গৌড় চন্দ্র মণ্ডল। এপ্রসঙ্গে পালটা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলের রয়েছে। তাই বিজেপি আদালতে গেলেও তাদের এই মামলা ধোপে টিকবে না।

প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল-সহ বেশ কয়েকজন জেলা পরিষদের সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গৌড় চন্দ্র মণ্ডল গত বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিতও হন। কিন্তু সেখানে তিনি পরাজিত হন। রাজ্যে ফের তৃণমূল ক্ষমতায় এলে মালদহ জেলা পরিষদের সদস্যদের ফের পালাবদল শুরু হয়।  বিজেপিতে যাওয়া বেশ কয়েকজন জেলা পরিষদ সদস্য পুনরায় তৃণমূলে যোগ দেন। শুধু তাই নয় বিজেপির টিকিটে জেতা কয়েকজন সদস্যও তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূলের জেলা পরিষদের শক্তি আরও বাড়ে। এরপরই গৌড় চন্দ্র মণ্ডলকে সভাধিপতির পদ থেকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করে তৃণমূল। গত ২৭ জুন মালদহের ডিভিশনাল কমিশনের কাছে ২৩ জন সদস্যের স্বাক্ষর-সহ গৌড় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য লিখিতভাবে জানানো হয়।

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...