Friday, May 15, 2026

#ModiBabuPetrolBekabu: নয়া স্লোগানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) কটাক্ষ করে তিনি লিখেন, #ModiBabuPetrolBekabu। এই হ্যাশট্যাগ স্লোগান দিয়ে তিনি আন্দোলনের দিক নির্ধারণ করে দেন।

অভিষেক লেখেন, “জ্বালানির দাম ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। বিজেপি সরকার জনসাধারণের দুর্দশা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করছে।
২০২০-র থেকে তেমন কোনও পরিবর্তন হয়নি। একইভাবে পুরানো দোষারোপের খেলা অব্যাহত রয়েছে। ভারতের জনগণের দাবিগুলি সুবিধা মতো উপেক্ষা করা হচ্ছে।”

এই টুইটে অভিষেক তাঁর এক বছর আগের অর্থাৎ গত বছর 23 জুন করা টুইটটি জুড়ে দিয়েছেন। যেখানে তিনি দেখিয়েছিলেন কীভাবে সেন্ট্রাল ডিউটির ফলে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হচ্ছে। যদিও পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার বারবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিকে দায়ী করে। তাদের এই প্রবণতাকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, এভাবে দোষারোপের খেলা খেলছে মোদি সরকার। অথচ নিজেরা অত্যাধিক ডিউটি ফি চাপিয়ে তেলের দাম আকাশছোঁয়া করছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...