Saturday, June 20, 2026

ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, কোভিশিল্ড নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

কোভিশিল্ড নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে ডেল্টা স্ট্রেনের সংক্রমণ রুখতে কোভিশিল্ড কতটা কার্যকর, তানিয়ে একটি গবেষণা চালিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকাল রিসার্চ বা আইসিএমআর। গবেষণায় দেখা গেছে কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েও ১৬.১ শতাংশের দেহে ডেল্টা প্রজাতিকে রুখতে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। একটি ডোজ নিয়ে ৫৮.১ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়নি। স্বভাবতই গবেষণার রিপোর্ট প্রকাশ্যে আসার পর গবেষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে ।

করোনা সংক্রমণ রুখতে যখন টীকাকরণের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেইসময় আইসিএমআর-এর গবেষণার ফল নিয়ে বেশ উদ্বেগে বিজ্ঞানী থেকে গবেষক সকলেই। যদিও গবেষণার ফল নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ভেলোরের খ্রিস্টান কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডঃ টি জেকব জন।একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “গবেষণায় ধরা না পড়ার অর্থ এই নয় যে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। হয়তো দেহে অ্যান্টিবডির পরিমাণ এতটাই কম যে তা গবেষণায় ধরা পড়েনি। তার অর্থ এই নয় যে করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে ব্যর্থ এই ভ্যাকসিন।”

এদিকে আইসিএমআরের গবেষণার রিপোর্ট বলছে, কোভিশিল্ড করোনার প্রথম ঢেউ সংক্রমণের বি১ প্রজাতিকে রুখতে সক্ষম। সেই তুলনায় ডেল্টা প্রজাতির উপর কোভিশিল্ডের কার্যকারিতা অপেক্ষাকৃত কম। তবে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং ভ্যকসিনের দুটি ডোজই নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে অ্যান্টিবডির পরিমাণ অপেক্ষাকৃত বেশি।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...