Saturday, March 14, 2026

মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষস্থানে রয়েছে বাংলা

Date:

Share post:

মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি ইউডিআইএসই-এর সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, রাজ্যের বেশিরভাগ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলের পরিবর্তে এখনও বাংলা মাধ্যমেই ভর্তি হন।পশ্চিমবঙ্গের পরেই ওড়িশার স্থান রয়েছে।

মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অনুমোদিত বিদ্যালয়গুলির উপর ইউডিআইএসই (ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন) একটি সমীক্ষা চালায়।  রিপোর্টে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ৮৯.৯ শতাংশ পড়ুয়াই বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হন। মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে।

অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষাতেই  পড়াশোনা করেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া পঠন-পাঠনের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণের রাজ্যগুলিতেই ইংরেজি মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনার প্রবণতা বেশি।

প্রসঙ্গত, মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে পিছিয়ে রয়েছে তামিলনাড়ু ও কেরল। তামিলনাড়ুতে মাত্র ৪২.৬ শতাংশ পড়ুয়া তামিল ভাষায় পড়াশোনা করে। অন্যদিকে কেরলে মালয়ালম ভাষায় পড়াশোনা করে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...