Sunday, February 15, 2026

নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কয়েকদিনের সাময়িক বিরতির পর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে বুধবার থেকে ভারী বৃষ্টির (heavy rainfall) সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা (Depression)। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এদিকে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরও একটি উত্তর-দক্ষিণমুখী নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশি পরিমাণ জলীয়বাষ্প নিয়ে ঢুকছে রাজ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে (North Bengal) সপ্তাহভর বৃষ্টি চলবে। বুধবার অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও জলপাইগুড়িতেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস আছে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

এদিকে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 

spot_img

Related articles

অ্যাডমিট নিয়েও বোর্ডের পরীক্ষায় বসলেন না বৈভব, নেপথ্যে রয়েছে কোন কারণ?

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটের ২২ গজে একাধিক পরীক্ষা দিয়েছেন, কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলেন না বৈভব...

SIR হয়রানির পরেও কেন্দ্রের আর্থিক বঞ্চনা: রাজ্যের কৃষক-ক্ষেতমজদুরদের পাশে থাকার তথ্য পেশ তৃণমূলের

নির্বাচনমুখী বাংলায় ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে সর্বোচ্চ হয়রানির নজির রেখেছে কেন্দ্রের নির্দেশে চলা নির্বাচন...

মঙ্গলবার দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ সভা, মন্ত্রিত্ব পাচ্ছেন কারা!

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার (BNP New Bangladesh Govt.) গড়তে চলেছে বিএনপি। মঙ্গলবার নবনির্বাচিত মন্ত্রিসভার...

যশ- নুসরতদের আবাসনের আগুন নিয়ন্ত্রণে, নিরাপদে আবাসিকসহ টলিতারকারা

রবিবাসরীয় সকালে খবরের শিরোনামে উঠে আসা টালিগঞ্জের বহুতল আবাসনের আগুন আপাতত নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা যায় শিবরাত্রির পুজোর জন্য...