Thursday, May 14, 2026

সিলেবাস কমিয়ে ২০২২ সালের সিবিএসই পরীক্ষা হবে ২ ধাপে

Date:

Share post:

গত বছরের পরীক্ষা করোনার(Covid) কারণে নিতে পারেনি সিবিএসই(CBSE) বোর্ড। চলতি বছরেও তার ব্যাতিক্রম হয়নি। তবে আগামী বছর করোনা পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, আগামী বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সোমবার জানিয়ে দেওয়া হয়েছে ২০২২ সালে বোর্ডের পরীক্ষা হবে দুই ধাপে। পাশাপাশি সিলেবাসও কমিয়ে ফেলা হবে প্রায় ৫০ শতাংশ।

বোর্ডের তরফে সোমবার যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্রথম টার্ম পরীক্ষা হবে। দ্বিতীয় টার্ম পরীক্ষা হবে আগামী মার্চ-এপ্রিলে। একই সঙ্গে পড়ুয়াদের যাতে সমস্যা না হয় তার জন্য সিলেবাস প্রায় ৫০ শতাংশ ছেঁটে ফেলা হবে। কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, আভ্যন্তরীণ মূল্যায়ন (ইন্টারনাল অ্যাসেসমেন্ট), প্রজেক্ট ওয়ার্কের মতো বিষয়গুলিকে আরও কার্যকরী এবং ভালো করে তোলার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন খোদ মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, করোনার জেরে চলতি বছরের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলেও, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল সিবিএসই। কিন্তু করোনার জেরে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তা বাতিল করে দিতে হয়। এবং আদালতের হস্তক্ষেপে পড়ুয়াদের ফল প্রকাশের জন্য পূর্বের ফলাফলের ওপর ভিত্তি করেই নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে আগামী বছর পরীক্ষা নেওয়ার বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এখন থেকেই নীতি তৈরীর পথে হাঁটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...