Saturday, March 14, 2026

দেশের দৈনিক সংক্রমণ কমে ৩৫ হাজার নীচে, কমল মৃত্যুও

Date:

Share post:

আরও খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। একটানা বেশ কিছুদিন কমতে কমতে এই প্রথম সংক্রমণ ৩৫ হাজারের নীচে নামল। কমেছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ কমে ৩৪ হাজার ৭০৩ জন দাঁড়িয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।

তবে কেরলে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়চ্ছে।  শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় কেরলে ৮ হাজার ৩৭ জন সংক্রমিত হয়েছেন। কেরলের পরেই দৈনিক সংক্রমণের দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। এরপরই সংক্রমণের তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছে তামিলনাড়ু (৩,৭১৫), কর্নাটক (২,৮৪৮), ওড়িশা (২,৮০৩), অন্ধ্রপ্রদেশ (২,১০০)। অসমেও দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের গণ্ডি পার করেছে।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। এই মূহুর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। তবে যেকোনও সময় আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আংশিক লকডাউন জারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...