Friday, June 26, 2026

“মরে গেলেও পিছিয়ে আসব না”- কেন হুঙ্কার দিলেন শীর্ণকায় লালু?

Date:

Share post:

“মরে গেলেও আমরা পিছিয়ে আসব না৷”- প্রায় সাড়ে তিন বছর পরে জেল মুক্তির পরে বিহারের নীতীশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে হুঁশিয়রি দিলেন আরজেডি (Rjd) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৷ আরজেডি-র 25 বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পুত্র তেজস্বীর (Tejaswi Yadav) ভূয়সী প্রশংসা করেন লালু। তাঁর কথায়, তেজস্বী যে এত ভালো নেতৃত্ব দেবেন, তা তিনি আশা করিনি৷ দলের ব্যাটন নিরাপদ হাতে রয়েছে বলে মত আরজেডি প্রধানের৷ লালুর দাবি, স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী না থাকলে জেলেই হয়তো তাঁর মৃত্যু হত৷

তবে, এদিন লালুর বক্তৃতার আগাগোড়াই নিশানায় ছিল নীতিশ কুমারের (Nitin Kumar) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তিনি বলেন, করোনার (Corona) ধাক্কায় দেশের অর্থনীতি সঙ্কটে৷ এখন দেশের সাম্প্রদায়িক একতাকে নষ্ট করার চেষ্টা চলছে৷ অযোধ্যার পর এবার মথুরা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে৷ দুর্নীতি এবং করোনা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নীতীশ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

পশুখাদ্য কেলেঙ্কারিতে প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পান অভিযুক্ত লালুপ্রসাদ৷ জেলবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে পাটনা এবং পরে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর চেহারা অনেক শীর্ণ হয়েছে৷ মাঝেমধ্যে কথাও জড়িয়ে যাচ্ছিল৷ আপাতত দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে রয়েছেন লালুপ্রসাদ৷ লালুর দাবি, সুস্থ হয়ে খুব শিগগিরই বিহারে ফিরবেন তিনি৷ রাজ্যে ক্ষমতায় আরও জোরালো ভাবে ফিরে আসবে আরজেডি৷

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...