Tuesday, May 5, 2026

নদীগর্ভে তলিয়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

Date:

Share post:

নদীর গ্রাসে গোটা একটা স্কুল। টানা বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের সব নদী গুলি।অন্যদিকে শুরু হয়েছে ভাঙ্গন। নদী ভাঙ্গনের গ্রাসে তলিয়ে গেল সরকারি প্রাথমিক স্কুলটি। কোচবিহারের তুফানগঞ্জের চর বালাভূত গ্রামের ঘটনা৷ গ্রামের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চর বালাভূত বুড়িরঝার প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পাশেই বয়ে গিয়েছিল পাঁচ নদীর সংযোগস্থল। গদাধর, কালজানি, তোর্সা, ঘরঘরিয়া ও রায়ডাক। পাঁচ নদী মিলেছে এই চর বালাভূত গ্রামে৷ গ্রামের পাশেই অবাধ বাংলাদেশ৷ প্রতিবছর বন্যা হলেই দুর্ভোগে পরেন চর বালাভূতের মানুষ। বিঘার পর বিঘা কৃষি জমি নদী ভাঙ্গনের গ্রাসে তলিয়ে যায়৷ এবারও নদী ভাঙ্গনের মুখে গ্রাম। ভাঙ্গনের গ্রাসে নদী গর্ভে এভাবেই তলিয়ে যাচ্ছে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রতিবছরই বর্ষায় নদীর জল বেড়ে গিয়ে কৃষি জমি ভাসিয়ে দেয়। এরপর ভাঙ্গনে নদী বক্ষে হারিয়ে যায় জমি ও ফসল। এবছর নদী লাগোয়া সরকারি স্কুল ভাঙ্গনের গ্রাসে। তুফানগঞ্জ মহকুমা প্রশাসন জানিয়েছে এব্যাপারে এলাকায় বাড়তি নজর দিয়েছে প্রশাসন৷

 

Related articles

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...