Monday, June 15, 2026

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু! অগ্নিগর্ভ বরাকর, সাসপেন্ড ২ পুলিশকর্মী

Date:

Share post:

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের কুলটির (Kulti) বরাকরে। পুলিশ (Police) ফাঁড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। এলাকায় কয়েক দিন ধরেই অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছিল বলে অভিযোগ। সোমবার, রাতে চুরির অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। ঘটনায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে।

যুবকের মৃত্যুর খবর প্রকাশ পেতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুলিশি হেফাজতে অত্যাচারেই মৃত্যু হয় তাঁর।

এরপর এই এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। উত্তেজিত জনতা রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। থানার সামনে সিসি ক্যামেরা ভেঙে দেয় উত্তেজিত জনতা। প্রচুর পুলিশ বাহিনী নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কমব্যাট ফোর্স। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

 

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...