Sunday, March 22, 2026

ভুয়ো সিবিআই আধিকারিকের বিজেপি-যোগ! রুদ্রনীলের সঙ্গে ছবি প্রকাশ্যে

Date:

Share post:

‘ওঁনাকে আইনজীবী বলেই জানতাম। আর তেমন কিছু জানা ছিল না।’ তদন্ত করতেই ভুয়ো সিবিআই আধিকারিক, সনাতন রায়চৌধুরীর সঙ্গে প্রকাশ্যে এল বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ছবি।  এ প্রসঙ্গে বিজেপি নেতাকে জেরা করতেই এক সংবাদমাধ্যেমে তিনি বলেন, ‘এটা ৫ -৬ বছর আগের ছবি। উনাকে আইনজীবী বলেই জানতাম। আমার সঙ্গে প্রচুর লোক দেখা করতে আসেন। অভিনেতাদের অনেকের সঙ্গেই দেখা করতে হয়।’  তবে সনাতনের বিজেপি যোগ নিয়েও কিছু নথি তদন্তে উঠে এসেছে ।

অন্যদিকে কিছুদিন আগেই ভুয়ো আইএএস আধিকারিকের হাত থেকে সাবধান হতে জনগণকে সচেতন করেছিলেন সিবিআইয়ের ভুয়ো আইনজীবী!ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে দেবাঞ্জন দেব ধরা পড়ার পর এমনই সাবধানবাণী নেটমাধ্যমে পোস্ট করেছিলেন আর এক ধৃত ভুয়ো আধিকারিক সনাতন রায়চৌধুরী। জনগণকে সচেতন করা সেই সনাতনকে প্রতারণার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।

সোমবার রাতে এক ভুয়ো সরকারি আধিকারিক, সনাতন রায়চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।  গতকাল গভীর রাতে সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। পুলিশের দাবি, নিজেকে হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয়ে প্রভাব খাটিয়ে গড়িয়াহাট থানা এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা করেন ওই আইনজীবী। তার আগেই ৩০ জুন সনাতনের নামে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।  তদন্তে নেমে পুলিশ জানতে পারে তালতলা থানাতেও ভুয়ো পরিচয় দিয়ে সম্পত্তি সংক্রান্ত প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্রের খবর, একাধিক জায়গায় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ থাকার কথা বলে প্রভাব খাটানোর চেষ্টা করতেন সনাতন।  এরইমধ্যে তাঁর সঙ্গে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের ছবি প্রকাশ্যে আসে। যদিও রুদ্রনীল বিষয়টি এঁড়িয়ে যান। জানা গেছে, ১০ আগস্ট ২০১৪ থেকে তিনি বিজেপির সদস্য বলে বলে তদন্তে জানা গেছে। সনাতনের কাছ থেকে পদ্মপরিচয়ে লোগো দেওয়া একটি ছবিও মিলেছে। এইনিয়ে দিলীপ ঘোষের মন্তব্য , ‘কেউ চাঁদা দিলেই কী বিজেপির সদস্য হয়ে যায়? এরকম অনেকেই আছে।’

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...