Tuesday, June 9, 2026

পাহাড় প্রেমই ‘কাল’! জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

Date:

Share post:

শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়। কিন্তু শুক্রবার উত্তর সিকিমের পার্বত্য এলাকায় ছুটি কাটাতে গিয়ে মারা গেলেন কলকাতার এক মহিলা। সূত্রের খবর, ওই মহিলা পরিবারের সঙ্গে সিকিমে ছুটি কাটাতে গিয়েছিলেন। লাচুং পৌঁছোনোর পর থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বেশ কয়েকবার বমিও করেছিলেন। কিন্তু এতটা অসুস্থতা সত্ত্বেও, তিনি বৃহস্পতিবার ১৫,৩০০ ফুট উঁচুতে জিরো পয়েন্টে (Zero point) ঘুরতে যাওয়ার ফলেই এই বিপত্তি। আরও বেশি সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে খাবার খেয়ে বিশ্রাম নিতে যান তবে মাঝরাতে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ঘনঘন বমি ও শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।এরপরেই এদিন রাত ২ টো নাগাদ, বেশি উচ্চতার ফলে বাড়তে থাকে অসুস্থতা। দ্রুত লাচুং আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

লাচুং ৯,৬০০ ফুট উচ্চতায় খুব সুন্দর দর্শনীয় স্থান হলেও অনেকেরই হাই অল্টিচ্যুড সিকনেস (altitude sickness) থাকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলার সেই সমস্যা ছিল হয়তো তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এই ঘটনার পরেই ফের একবার সিকিম প্রশাসন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। উচ্চতায় দ্রুত ওঠার আগে যথেষ্ট পরিমান বিশ্রাম নেওয়া, শরীর খারাপ থাকলে ভ্রমণ না করা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...