Saturday, May 23, 2026

এবার বিজেপির হাতে থাকা উলুবেড়িয়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিলো তৃণমূল

Date:

Share post:

বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপির (BJP) ভাঙন অব্যাহত। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, গেরুয়া শিবির ছেড়ে দলে দলে নেতা-‌কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে (TMC)। তারই জেরে এবার উলুবেড়িয়ায় (Uluberia) আরও একটি গ্রামপঞ্চায়েত (Gram Panchayet) হাতছাড়া হল বিজেপির। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে ছিনিয়ে নিল শাসক তৃণমূল।

বিডিও অফিসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজন করা ভোটাভুটি পর্ব। আর সেখানেই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে নিল তৃণমূল। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬ টি। বিজেপির দখলে ছিল ১০ টি আসন। তৃণমূলের দখলে ছিল ৪ টি আসন। সিপিএম এবং নির্দলের দখলে ছিল ১ টি করে আসন। তবে বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূলের দিকে চলে আসে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ৫ সদস্য। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ৯।

বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া হওয়াতে গা ভাসিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হাওড়া জেলার বহু নেতা-‌কর্মী। দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্তু বিধানসভা ভোটে হাওড়া জেলার ১৬ টি আসনেই বিপুল জয় পায় তৃণমূল। আর তারপর থেকেই বিজেপিতে থাকতে চাইছেন না কেউ।

আরও পড়ুন-বাড়ি গিয়ে মুকুলের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী

এ প্রসঙ্গে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেন, “বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন।বিজেপিতে কেউই থাকতে চাইছেন না। তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে চায় তারা।”

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...