Saturday, June 20, 2026

চিটফান্ড-মালিকদের সশরীরে হাইকোর্টে পেশ করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বেনজির পদক্ষেপ কলকাতা হাইকোর্টের !

বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় এবার চিটফান্ড-মালিকদের বক্তব্য শুনতে চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ এই প্রক্রিয়ায় প্রথমেই হাইকোর্টে তলব করা হয়েছে ৪টি চিটফাণ্ডের মালিককে ৷ এই ৪ সংস্থা হলো, MPS, গুলশান গ্রুপ অব কোম্পানিজ, আইনোভা প্রিমিয়ার অ্যাগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি৷ এই ৪ সংস্থার মধ্যে একমাত্র MPS-কর্তা জেল হেফাজতে রয়েছেন৷ বাকি ৩ সংস্থার মালিকরা হেফাজতে নেই৷

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই ৪ চিটফাণ্ডের মালিকদের পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করাতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ADG- CID-কে নির্দেশ দিয়েছেন৷

এদিন এ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, “দিনের পর দিন চিটফান্ডের মামলা চললেও মালিকপক্ষের তরফে কেউ আদালতে হাজির হননা৷ তাঁদের বক্তব্য বা মতামত জানা যাচ্ছেনা৷ মালিকদের ধারাবাহিক অনুপস্থিতির কারণে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত পাওয়ার বিষয়টি অন্ধকারেই থেকে যাচ্ছে। সুতরাং চিটফাণ্ড- মালিকদের বিশদ বক্তব্য জানা প্রয়োজন৷”

আরও পড়ুন-কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে রাজ্যে এনে মুখোমুখি জেরা করতে চায় CBI

এরপরেই হাইকোর্ট জানায়, পুলিশকে MPS- সহ ৪টি চিটফান্ডের মালিকদের যেখান থেকে সম্ভব এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করাতে হবে৷ হাইকোর্টের এই নির্দেশের ফলে ওই ৪ চিটফাণ্ডের মালিকদের আগামী শুনানির দিনগুলিতে হাজির করতে হবে পুলিশকে। হাইকোর্ট সূত্রের খবর, ওই ৪ চিটফাণ্ডের মধ্যে একমাত্র MPS-এর তরফে কোনও আইনজীবী অনিয়মিত হলেও আদালতে হাজিরা দেন৷ অন্যদের তরফে কেউই থাকেন না।

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মামলার শুনানি এভাবে একপেশে হয়েই চললে আমানতকারীদের ক্ষতিপূরণ পাওয়ার কোনও সুযোগ কোনওদিনই আসবে না৷ তাই পুলিশ প্রশাসনকে অভিযুক্ত অর্থলগ্নি সংস্থাগুলির মালিকদের একে একে হাজির করাতে হবে আদালতে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...