Wednesday, June 17, 2026

ট্র্যাজেডি ! বাম-মুক্ত বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিনে সিপিএমের ‘প্রক্সি’ দেবেন নওশাদ সিদ্দিকি

Date:

Share post:

টানা ৩৪ বছরের শাসক সিপিএমের কপালে এমনও ছিলো !

বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন অনুষ্ঠানে সিপিএমের তরফে তাঁর ছবিতে মালা দেওয়ার লোক নেই৷

আজ, ৮ জুলাই, বৃহস্পতিবার, বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন অনুষ্ঠানে নেই দলের একজন বিধায়কও৷ থাকার কারণও নেই৷ একুশের ভোটের পর রাজ্য বিধানসভা ‘বাম-মুক্ত’৷ ইজ্জত বাঁচাতে ভরসা সেই নওশাদ সিদ্দিকি৷

আরও পড়ুন-হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের জীবনাবসান

বামেদের সঙ্গে জোট হওয়া ISF-এর একমাত্র বিধায়ক নওশাদ-ই আজ সিপিএমের হয়ে ‘প্রক্সি’ দিয়ে মালা দেবেন জ্যোতি বসুর প্রতিকৃতিতে৷ বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের হাতে আঁকা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর তৈলচিত্রে আজ মাল্যদান করবেন স্পিকার-সহ বিভিন্ন দলের বিধায়করা। ঘটনা এটাই, যে সিপিএমের প্রতীকে জয়ী হয়ে টানা ২৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, সেই দলেরই এক জন বিধায়কও বিধানসভার আজকের কর্মসূচিতে নেই৷ বাংলার সপ্তদশ বিধানসভা বাম- শূন্য। তাই বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালনে নেই বামেরা। হাতে আছেন শিবরাত্রির সলতে ISF-এর নওশাদ সিদ্দিকি৷ সিপিএম না হয়েও আজ তিনিই রাজ্যের তাবৎ সিপিএম তথা বামেদের মুখরক্ষা করবেন জ্যোতিবাবুর ছবিতে মালা দিয়ে৷ আপাতত পাঁচ বছর এই ফরমুলা মেনেই চলতে হবে আলিমুদ্দিনকে।

 

Related articles

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...