Saturday, March 14, 2026

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাসিরুদ্দিন শাহ

Date:

Share post:

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।  বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। গত মাস থেকেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে।

শিল্পীর সুস্থতার কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেন তাঁর ছেলে, বিভান। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে  নাসিরুদ্দিন শাহ ও তাঁর স্ত্রী রত্না পাঠকের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে বাড়ির শোবার ঘরে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠককে। ছবির ক্যাপশানে বিভান লিখেছেন, “উনি আজ সকালে সবেমাত্র বাড়ি ফিরেছেন।”

নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতার ফুসফুসে সংক্রমন ধরা পড়ে। তাই ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় তাঁর পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতার স্ত্রী জানান, ‘উনি ভালো আছেন,শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।’

তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘মি রক্সম’ এবং ‘বন্দিশ ব্যান্ডিট’-এ দেখা মিলেছে এই প্রবীণ অভিনেতার। তাঁর অভিনীত ‘মাসুম’, ‘সরফরোশ’, ‘ইকবাল’, ‘অ্যা ওয়েটনাস্টডে’, ‘মনসুন ওয়েডিং’ এবং ‘মকবুল’-এর মতো ছবিতে  নাসিরউদ্দিন শাহ-র অভিনয় সত্যিই প্রশংসনীয়।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...