Sunday, May 3, 2026

প্রতিমন্ত্রী হয়েই ‘বঙ্গভঙ্গ’ নিয়ে ভোলবদল বার্লার, কারণ নিয়ে জল্পনা

Date:

Share post:

মোদি মন্ত্রিসভায় স্থান পেয়ে ভোলবদল জন বার্লার (John Barla)। বিধানসভা ভোটের পরে হঠাৎই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানান তিনি। এবিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে দার্জিলিংয়ে (Darjeeling) দেখাও করেন তিনি। আলিপুরদুয়ারের (Alipurduyar) সেই সাংসদকেই এবার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। আর তারপরেই নিজের অবস্থান থেকে ঘুরে গেলেন তিনি। বললেন, এই মুহূর্তে কোনও বিতর্ক চান না। কেন্দ্র-রাজ্য একযোগে মানুষের জন্য কাজ করবে, সেটাই চান।

কয়েকদিন আগেও পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হন জন বার্লা। অভিযোগ করেন, উত্তরবঙ্গ সবসময় উপেক্ষিত। এখানকার রাজস্ব দক্ষিণবঙ্গে গিয়েছে৷ কিন্তু উত্তরবঙ্গের কোনও সুফল পাননি। সেই কারণেই উত্তরবঙ্গের পৃথক রাজ্যের মর্যাদা চান তিনি৷ তাঁর মন্তব্যের প্রতিবাদে নামে তৃণমূল (Tmc)। জনের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও দায়ের করা হয়। বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য প্রকাশ্যে জনের এই মতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন। তাঁরা বলেন, এই মন্তব্য সাংসদের ব্যক্তিগত মত।

মন্ত্রী হয়ে কেন অবস্থান বদল জন বার্লার? এটা কি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ? না কি সময়মত আবার আস্তিনের তাস বের করবেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? এখন এই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে অভিনব প্রতিবাদ মদন মিত্রর, খোঁচা দিলেন মোদি-শাহকে

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...