Sunday, June 7, 2026

পুরনো ভাড়াতেই চলবে বাস,সিদ্ধান্ত মালিকদের

Date:

Share post:

পুরনো ভাড়াতেই চলবে বাস, সরকারের অনড় অবস্থানে সিদ্ধান্ত মালিকদের।
কলকাতা ও লাগোয়া অধিকাংশ মালিক সংগঠনই রাস্তায় আরও বাস নামানো হবে বলে জানিয়েছে। ব্যতিক্রম শুধু জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।
গত ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মালিকদের দাবি জ্বালানি ও অন্যান্য জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। যে কদিন বাস রাস্তায় নেমেছে প্রত্যেকদিন লোকসান হয়েছে বলে দাবি তাঁদের। এরই মধ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুবের কথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মিনিবাস চালকদের সংগঠনের তরফে জানানো হয়েছে আরও ৫০০ বাস রাস্তায় নামাবেন তাঁরা। এর ফলে কলকাতার রাস্তায় মোট মিনিবাসের সংখ্যা হবে ১,০০০। সিটি সুবার্বান বাস ইউনিয় মোট ১০০০ বাস নামাবে বলে জানিয়েছে। বেঙ্গল বাস সিন্ডিকেটও বাসের সংখ্যা বৃদ্ধির ঘোষণা করেছে।সোমবার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাসমালিকদের বৈঠক ব্যর্থ হয়। বাসমালিকরা ন্যূনতম ভাড়া ১০ টাকা করার দাবি জানালেও তাতে কান দেননি পরিবহণমন্ত্রী।
বাস মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, পুরনো ভাড়াতেই চলবে বাস। তবে যাত্রীদের কাছে ন্যূনতম ১০ টাকা ভাড়া দেওয়ার জন্য অনুরোধ করা হবে।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...