Saturday, June 6, 2026

বাংলাদেশে কুইন প্রজাতির ৬৫০ কেজি আনারস পাঠাবে ত্রিপুরা

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুইন প্রজাতির ৬৫০ কেজি আনারস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা। শনিবার এই উপহার পাঠানো হবে। আমের প্রতি উপহার হিসাবে আনারস পাঠানোর সিদ্ধান্ত ত্রিপুরার তরফে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , দিন তিনেক আগে বাংলাদেশ সরকারের তরফে প্রায় ৩০০ কেজি সুস্বাদু হাড়িভাঙা আম পাঠানো হয়েছিল ত্রিপুরায়। এবার তারই প্রতি উপহার হিসাবে বাংলাদেশে আনারস পাঠানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। ভারতীয় দূতাবাসের মাধ্যমে শনিবার এই আনারস পাঠানো হবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার।
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, গোমতি জেলার সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে প্রায় ৬৫০ কেজি আনারস ইতিমধ্যেই কেনা হয়েছে। ১০০ টি প্যাকেটে এই আনারসগুলি ভরা হয়েছে। জানা গিয়েছে, প্রতি প্যাকেটে ৪টি করে আনারস থাকছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রায় ১ লক্ষ ২৮ মেট্রিক টন আনারস উৎপাদিত হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই কুইন ভ্যারাইটির আনারসকে রাজ্য ফল বলে আখ্যা দিয়েছিলেন ২০১৮ সালে।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...