Thursday, May 14, 2026

তৈরি হয়ে গেল টোকিও অলিম্পিক্সের সূচি, দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছেন পিভি সিন্ধু

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হচ্ছে অলিম্পিক্সের( Olympics) মতন মেগা ইভেন্ট। অলিম্পিক্সে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর( P V Sindhu)  উপর পদক জয়ের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স। দেখে নিন সিন্ধুর গ্রুপে কে কে আছেন।

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics) জন্য তৈরি হয়ে গেল ব্যাডমিন্টনের সূচি। আর সেই সূচি অনুযায়ী গ্রুপ লিগের ম্যাচে বিশ্বের ৩৪ এবং ৫৮ নম্বর প্লেয়ারের মুখোমুখি হবেন বিশ্ব র‌্যাঙ্কিং এ সাত নম্বরে থাকা পিভি সিন্ধু। গ্রুপ ‘জে’-তে রয়েছেন সিন্ধু। তাঁর গ্রুপে আছেন হংকং এর চিয়ুংগান ই এবং ইজরায়েলের কেসেনিয়া পোলিকারপোভা। ৩৪ নম্বর র‍্যাঙ্কিং চিয়ুংগান ই এর, কেসেনিয়ার র‍্যাঙ্কিং ৫৮।

প্রতিটা গ্রুপে শীর্ষে থাকবেন যাঁরা, সেই ১৬ জনই পরের রাউন্ডে যাবেন। তার পরে নক আউট পর্বের হবে ম্যাচ।

টোকিও অলিম্পিক্সের জন্য মহিলা ব্যাডমিন্টন থেকে ভারতের হয়ে ছাড়পত্র পেয়েছে একমাত্র পিভি সিন্ধু। সাইনা নেহওয়াল এই বছর যোগ্যতা অর্জন করতে পারেননি।

আরও পড়ুন:ভারত-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা, কোভিড আক্রান্ত শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...