Saturday, June 27, 2026

উত্তরের ৪ জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Date:

Share post:

নিশীথ প্রামাণিক আর জন বার্লাকে মন্ত্রী করে রাজ্যের তৃণমূল সরকারকে উত্যক্ত করতে চাইছে মোদি সরকার-এমনটাই মত রাজনৈতিক মহলের। তার পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূলও (Tmc)। খুব শীঘ্রই উত্তরের ৪ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি Jalpaiguri), দার্জিলিং (Darjeeling) এবং আলিপুরদুয়ার (Alipurduar)- এই চারজেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক।

বিধানসভা নির্বাচনে এই চার জেলায় ভালো ফল করেনি তৃণমূল। তার উপর বাংলাভাগে অপপ্রচার চালাচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রীরা। সূত্রের খবর, সেই কারণে এই জায়গাগুলির উপরে জোর দিচ্ছে শাসকদলও। বৈঠকে থাকার কথা রয়েছে- রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh), পার্থপ্রতিম রায় (Parthapratim Ray), গৌতম দেব (Goutam Dev), সৈকত চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, অভিজিত দে ভৌমিক-সহ ১৬জন নেতা। বৈঠকের দিন সম্পর্কে এখনো জানানো না হলেও তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মতোই উত্তর থেকে দক্ষিণ ভোট প্রচারে ঘুরে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গিয়ে বেশ কয়েকদিন থেকে আলাদাভাবে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বাড়িয়েছেন জনসংযোগ। এখন তাঁর কাঁধে নতুন দায়িত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হলেও, উত্তরের কাঁটা রয়েই গিয়েছে। তার উপর কোচবিহার এবং আলিপুরদুয়ারের দুই সাংসদকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দুজনে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছেন। এই পরিস্থিতিতে দলের ঐক্য অক্ষুন্ন রাখতে এবং সংগঠনকে মজবুত করতে অভিষেকের বৈঠক বলে সূত্রের খবর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...