Sunday, May 17, 2026

সংক্রমণ কমলেও করোনায় দেশে হাজারের গণ্ডি পার মৃতের সংখ্যা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের(covid second wave) প্রভাব ক্রমাগত কমতে শুরু করেছে দেশে। বিগত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেসের(active case) সংখ্যা কমার পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৭৪৬ জন। একইসঙ্গে মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১২০৬ জনের। সবমিলিয়ে এখনো পর্যন্ত সংক্রমনের জেরে দেশে মৃতের সংখ্যা ৪,০৭,১৪৫।

শনিবার স্বাস্থ্য মন্ত্রকের(health ministry) প্রকাশিত তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় ভারত এই ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৫,২৫৪ জন। সব মিলিয়ে এখনো পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ২কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮। প্রচুর সংখ্যক মানুষ সুস্থ হওয়ার জেরে দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪,৫৫,০৩৩। যা মোট আক্রান্তের ১.৪৭ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.২০ শতাংশ, পাশাপাশি দৈনিক সংক্রমণের হার ২.১৯ শতাংশ। যা লাগাতার তিনদিন ধরে তিন শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি টেস্টের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এখনো পর্যন্ত দেশে ৪২.৯০ কোটি করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। টিকাকরণ অভিযানের মাধ্যমে এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৭.২১ কোটি ডোজ। শেষ ২৪ ঘন্টায় ৩০ লক্ষ ৫৫ হাজার ৮০২ জন মানুষ ভ্যাকসিন পেয়েছেন।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...