Friday, June 26, 2026

সীমাহীন সুবিধাবাদী: কুণালের বিস্ফোরক টুইটের লক্ষ্য কে?

Date:

Share post:

PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) নাম ঘোষণা হতেই বিধানসভা থেকে ওয়াকআউট করার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) জানিয়ে দেন, বিধানসভার কোনও কমিটিতেই চেয়ারম্যান পদে থাকবেন না বিজেপি (BJP) বিধায়করা।  কিন্তু নিজে কোনও পদ থেকে ইস্তফা দেননি শুভেন্দু। তাঁর এই সিদ্ধান্তকে ধুয়ে দিলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘সীমাহীন সুবিধাবাদী’ আখ্যা দিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল লেখেন,

“LOP=limitless opportunist. সস্তা রাজনীতির জন্য bjpর কয়েকজনকে বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য করা হল। আর তুমি নিজে পদ আঁকড়ে বসে। প্রতিবাদের দম থাকলে নতুন বিধায়কদের বঞ্চিত না করে নিজে ইস্তফা দিলে বুঝতাম!! সপরিবারে শুধু নিতে জানে। ওর রাজনীতির জন্য ত্যাগ করবে অন্যেরা।”

নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী তখনই তৃণমূলের তরফ থেকে তাঁকে ‘সুবিধাবাদী’ আখ্যা দেওয়া হয়। সপরিবারে সমস্ত রকম দলীয় পদের সুবিধা ভোগ করার পরে 2021-এর নির্বাচনে রাজনৈতিক পালাবদল হবে এই আশায় তিনি পদ্ম শিবিরে নাম লেখান বলে অভিযোগ। তৃণমূলে থাকার সময়ও অধিকারী পরিবারের রাজনীতিতে থাকা সব সদস্যই একাধিক ক্ষমতাসীন পদে ছিলেন। যে তৃণমূলনেত্রী তাঁদের সেই পদে বসান, দল ছাড়ার পরে তাঁকেই সবচেয়ে বেশি নিশানা করেছেন বিজেপি বিধায়ক।

নতুন দলে গিয়েও তিনি নিজের ক্ষমতা এবং পদ ধরে রাখতে সচেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

কুণাল ঘোষ তাঁর পোস্টে শুভেন্দুর নাম না করে তাঁকে ধুয়ে দেন। তিনি লেখেন, যদি বিরোধী দলনেতা দম থাকত, তাহলে নতুন বিধায়কদের না সরিয়ে তিনি নিজের পদে ইস্তফা দিতেন। কিন্তু তাঁর রাজনীতির রাস্তা মসৃণ করার জন্য তিনি অন্যের বলিদান পছন্দ করেন। যদিও এক্ষেত্রে কারও নাম বা পদ উল্লেখ করেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে, রাজ্য রাজনীতিতে ‘সপরিবারে সুবিধা নেওয়ার’ দৃষ্টান্ত অধিকারী পরিবারেই আছে বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...