Sunday, April 26, 2026

রথ নয়, করোনাকালে গাড়ি চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, জানালো কলকাতা ইসকন

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কিছুটা কমলেও বিপদ এখনো কাটেনি। ফলস্বরূপ কঠিন এই সময়ে আসন্ন রথযাত্রা নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল কলকাতা ইসকন(Kolkata ISKCON) কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে(covid situation) অতীতের চেনা ছকে রথযাত্রা নয়, গাড়ি চড়ে এবছর মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

কলকাতা ইসকনের রথযাত্রা(Rath Yatra) এবার ৫০ বছরে পড়তে চলেছে ফলস্বরূপ বহু আগে থেকেই এই রথযাত্রা নিয়ে বাড়তি চমক রাখার জন্য পরিকল্পনা করেছিল কতৃপক্ষ। তবে সব কিছুতে বাদ সেধেছে মারণ ভাইরাস। যার জেরেই পূর্বের সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছে ইসকনকে। জানা গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেওয়া ভোগ নিবেদন এবং আরতীর পর শুরু হবে এই রথযাত্রা। জগন্নাথ বলরাম সুভদ্রার গাড়ি শহরের রাস্তা দিয়ে কনভয় করে নিয়ে যাবে কলকাতা পুলিসের পাইলট কার করোনাকালে সকল ভক্তদের ভার্চুয়ালি রথযাত্রা দেখার পরামর্শ দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। তবে কোভিড বিধি মেনে রথযাত্রার দিন মাসির বাড়িতে বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত করা যাবে জগন্নাথ দর্শন।

আরও পড়ুন:সীমাহীন সুবিধাবাদী: নাম না করে টুইটে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

তবে শুধু ইসকন নয়, করোনার জেরে রাজ্যের সমস্ত জায়গায় রথযাত্রার জৌলুস ফিকে হয়ে গিয়েছে। কোথাও বাক্য কথা মেনে নিয়ম রক্ষার তাগিদে হচ্ছে রথযাত্রা তো কোথাও পুরোপুরি বন্ধ। ভারতের দ্বিতীয় এবং বাংলার সবচেয়ে পুরনো মাহেশের রথ এবার ৬২৫ বছরে পা দেবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ জৌলুস হীন ভাবে এবার সেখানে নিয়মমাফিক পুজো হবে। অস্থায়ী ভাবে জগন্নাথ মন্দিরের পাশে তৈরি হবে মাসির বাড়ি। সেখানেই দেখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...